× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:২৪ পিএম

নেত্রকোনায় বিধবার বসতভিটা দখলের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:২৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে বসতবাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে মৃত স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় মা-মেয়েসহ অন্তত চারজন আহত হয়েছেন।

ভুক্তভোগী সাজেদা পারভীনের অভিযোগ, ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর স্বামী আবুল কাসেমের মৃত্যুর পর থেকেই তিনি স্বামীর পরিবারের সদস্যদের অবহেলা ও নির্যাতনের শিকার হন। জীবিকা নির্বাহের জন্য তিনি বসতবাড়িতে একটি দোকান চালাতেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২২ মার্চ তার দোকান দখল করা হয়। পরে থানায় অভিযোগ করলে তিনি দোকানটি ফেরত পান। সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি সকালে কয়েকজন আত্মীয় বসতবাড়িতে প্রবেশ করে গাছ কাটতে শুরু করেন।

এতে বাধা দিলে সাজেদা পারভীনকে মারধর করা হয়। তাকে রক্ষা করতে গেলে দেশীয় অস্ত্রের আঘাতে তার মেয়েসহ আরও তিনজন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে অভিযুক্তরা বসতঘর দখল করে আসবাবপত্র ও মালামাল লুট করেছে।

দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, ঘটনাটি অত্যন্ত অমানবিক। মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!