মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচনি এলাকার জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি নিজের নির্বাচনি এলাকাসহ সমগ্র মৌলভীবাজার জেলার জনগণের উদ্দেশে অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, সবার সঙ্গে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি ও তার দল প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ‘তার নির্বাচনি এলাকাসহ মৌলভীবাজার জেলার কোথাও কোনো অনিয়ম ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশত করা হবে না। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই তাদের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।’
তিনি আরও বলেন, ‘বিশৃঙ্খলাকারী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এম নাসের রহমান সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কেউ কোথাও কোনো অনিয়মের শিকার হলে যেন সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেন। তার এই বার্তা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন