× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৯:৪০ পিএম

নড়াইল আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আজিবুর, সম্পাদক রাজু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৯:৪০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ সংখ্যাগরিষ্ঠ পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. শেখ নুর মোহাম্মদ। নির্বাচনে ৭৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. আজিবুর রহমান আজিজ। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. মো. তারিকুজ্জামান লিটু পেয়েছেন ৬৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. ইসরাফিল খবির রাজু। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. নেওয়াজ মাহমুদ তুহীন পেয়েছেন ৪৮ ভোট।

এদিকে সহ-সভাপতি পদে ৭৬ ভোট পেয়ে অ্যাড. মো. শরিফুল ইসলাম টিটু এবং সহ-সাধারণ সম্পাদক পদে ৬৯ ভোট পেয়ে অ্যাড. মো. ওয়াহিদুজ্জামান জুলু নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে মো. ইমরুল হাসান সনেট এবং আইন ও সমাজকল্যাণ সম্পাদক পদে লাভলী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে অ্যাড. কাজী জিয়াউর রহমান, এস এম ইকবাল হোসেন, মো. শিমুল ফকির, সাহাজিয়া শারমিন মুন্নী ও মিস মিলিনা খানম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. শেখ নুর মোহাম্মদ জানান, ‘মোট ১৬০ জন ভোটারের মধ্যে ১৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সঙ্গে নির্বাচন সম্পন্ন করতে পারায় তিনি ভোটারসহ আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।’

জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নড়াইল আইনজীবী সমিতি ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার এবং বিএনপি নেতা জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ।

Link copied!