× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৮:৩৮ এএম

মাছ ধরার জালে উঠে এলো নিখোঁজ শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৮:৩৮ এএম

আবদুল্লাহ হেল ফুয়াদ। ছবি : রূপালী বাংলাদেশ

আবদুল্লাহ হেল ফুয়াদ। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে একটি মাছের খামার থেকে আবদুল্লাহ হেল ফুয়াদ (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জেলেরা মাছ ধরার সময় জালে ওই শিশুর মরদেহ উঠে আসে। মৃত আবদুল্লাহ হেল ফুয়াদ ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনের ছোট ভাই হুমায়ুন কবিরের ছেলে।

মাদ্রাসায় লেখাপড়ার সুবাদে ময়মনসিংহ শহরে পরিবারের সঙ্গে বসবাস করত। দুদিন আগে সে আন্ধারিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে আসে। ঘটনার দিন সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের লোকজন।

এর মধ্যে দুপুর প্রায় সাড়ে ১২টায় বাড়ির পাশে মাছের খামারে জেলেরা মাছ ধরতে জাল ফেলেন। এ সময় জালে উঠে আসে শিশু ফুয়াদের মরদেহ।

পরে দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুর চাচা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, পরিবারের সবাই দুদিন আগে ময়মনসিংহ থেকে বাড়িতে আসেন। সেদিন শহরে চলে যাওয়ার কথা ছিল। দুপুরে বাড়ির পাশে মাছের খামারে মাছ ধরার জালে মরদেহ উঠে আসে।

ধারণা করা হচ্ছে, খেলা করতে করতে কোনো এক সময় পানিতে পড়ে তলিয়ে তার মৃত্যু হয়।

ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!