× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:০০ এএম

‘ফুল বা মিষ্টি নয়, নামাজ পড়ে শুকরিয়া আদায় করুন’

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:০০ এএম

ইয়াসের খান চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

ইয়াসের খান চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী বলেছেন, ফুল বা মিষ্টি নিয়ে ভিড় না করে মহান আল্লাহর দরবারে দুই রাকাত নফল নামাজ আদায় করে শুকরিয়া আদায় করুন।

এমন অনুরোধ জানিয়ে তার এই বিনয়ী ও ব্যতিক্রমী বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, যা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

সম্প্রতি এক ফেসবুক বার্তায় নান্দাইলবাসীর উদ্দেশে তিনি বলেন, আমার প্রাণের নান্দাইলবাসী, আসসালামু আলাইকুম। আমাকে অনেকে ফুল বা মিষ্টি পাঠানোর জন্য ফোন করছেন। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনারা ফুল বা মিষ্টি আমাকে পাঠাবেন না।

উপহারের চেয়ে দোয়ার গুরুত্ব বেশি উল্লেখ করে তিনি আরও বলেন, ফুল বা মিষ্টির পরিবর্তে দুই রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করুন। আমার জন্য এবং নান্দাইলবাসীর জন্য দোয়া করবেন। এতটুকুই আমি চাই।

সাধারণত ব্যক্তিগত ও রাজনৈতিক অর্জনে উচ্ছ্বসিত হয়ে যেকোনো বড় সাফল্য বা পদপ্রাপ্তির পর নেতাকর্মীদের মধ্যে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানোর জোয়ার দেখা যায়।

তবে ইয়াসের খান চৌধুরীর এমন আহ্বান তার অনুসারী ও সাধারণ জনগণের মধ্যে ভিন্নধর্মী এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন জানান, একজন জননেতার এমন বিনয়ী আচরণ এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রশংসনীয়।

তিনি নির্বাচনের পূর্বে যেসব অঙ্গীকার বা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সবাইকে নিয়েই শতভাগ বাস্তবায়ন করবেন। এ ছাড়া চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত, শান্তি-সম্প্রীতির আধুনিক নান্দাইল গড়তে তিনি বদ্ধপরিকর।

রূপালী বাংলাদেশ

Link copied!