× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৬:১১ পিএম

প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী, ময়মনসিংহে আনন্দ-উল্লাস

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৬:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ জেলা থেকে প্রখমবার এমপি হয়ে একসঙ্গে দুইজন প্রতিমন্ত্রী পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আনন্দ-উল্লাসের ঝড় উঠেছে। 

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে থেকে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এমন উত্থানকে স্থানীয় নেতাকর্মীরা দেখছেন বিশেষ প্রাপ্তি হিসেবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেন তারা।

এর মধ্যে, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের।

সূত্র জানায়, পারিবারিক সূত্রে এ জেলা থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া দুজনই সাংসদ পুত্র। এর মধ্যে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের প্রয়াত পিতা ঈসমাইল হোসেন তালুকদার ছিলেন মুসলিম লীগের সাংসদ। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

অপরদিকে বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরীর পিতার নাম মো. আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

ইকবাল হোসেইন গৌরীপুর উপজেলায় একজন সজ্জন ব্যক্তি হিসাবে ব্যাপক পরিচিত। একজন সাদা মনের মানুষ হিসাবে তিনি সর্বত্রই ব্যাপক গ্রহণযোগ্য ব্যক্তি।

এদিকে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন মন্ত্রিপরিষদে স্থান পাওয়া খবরে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে দলীয় নেতাকর্মী ও অনুসারীদের মধ্যে। এ সময় তারা মিষ্টি বিতরণ করে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই মাত্র খবর পেয়েছি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন প্রতিমন্ত্রী হয়েছেন, এ খবরে আমরা অত্যান্ত আনন্দিত। অবহেলিত গৌরীপুরবাসীকে মন্ত্রিত্ব উপহার দেওয়ার জন্য আমরা গৌরীপুরবাসীর পক্ষ থেকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আমরা সকলে মিলে গৌরীপুরের উন্নয়ন করতে চাই এবং আমাদের নির্বাচনি সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।

রূপালী বাংলাদেশ

Link copied!