× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:১৭ পিএম

জোরপূর্বক জমি দখল ও সরিষা তুলে নেওয়ার অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:১৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চৌধুরী ঘুঘাট গ্রামে এক কৃষকের ১৫ শতক জমি জোরপূর্বক দখল ও চাষকৃত সরিষা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীর দাবি।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের কৃষক ইসমাইল হোসেনের ছেলে আব্দুল লতিফ তার ক্রয়কৃত ১৫ শতক জমিতে সরিষার আবাদ করেন। ফসল পরিপক্ব হয়ে কাটার উপযোগী হলে মৃত আকবর আলীর ছেলে হাবিবুর রহমান ও ছোবাহান শেখ গং জোরপূর্বক জমিতে প্রবেশ করে সরিষা তুলে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ সময় জমি বেদখলের চেষ্টারও অভিযোগ করেন তিনি।

আব্দুল লতিফ বলেন, 'দীর্ঘদিনের পরিশ্রমে উৎপাদিত ফসল কাটার আগেই তুলে নেওয়ায় আমি আর্থিক ক্ষতির মুখে পড়েছি।' তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরিষা তুলে নেওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, জমিটি নিয়ে আদালতে মামলা চলমান।

সলঙ্গা থানার ওসি ইমাম জাফর বলেন, 'বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ঘটনার পর স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!