× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:১৭ পিএম

মনজুর সুমন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় আনন্দ মিছিল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:১৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তার এলাকায় বইছে আনন্দের জোয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন তিনি।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা হওয়ার পর তিনি প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তার নির্বাচনি এলাকা কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন তার কর্মী-সমর্থকরা। মঙ্গলবার বিকেলে কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে তার নেতা-কর্মী ও সমর্থকরা মিষ্টি বিতরণ করেন।

মিষ্টি বিতরণকালে কর্মী-সমর্থকরা বলেন, ‘আজ পিরোজপুর জেলার মানুষ আনন্দিত। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্যকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা শুভেচ্ছা জানাই। অবহেলিত কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদের উন্নয়ন সুমন ভাইয়ের হাত ধরে হবে, ইনশাআল্লাহ।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদীকে পরাজিত করে বিজয় অর্জন করেন তিনি।

Link copied!