× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:১৬ পিএম

নিখোঁজ যুবক হাসান এখনো উদ্ধার হয়নি, নদীতে তল্লাশি অব্যাহত

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:১৬ পিএম

নিখোঁজ হাসান হাওলাদারকে উদ্ধারে অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

নিখোঁজ হাসান হাওলাদারকে উদ্ধারে অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল লঞ্চঘাট এলাকায় আগুনমুখা নদীতে পড়ে নিখোঁজ হওয়া মো. হাসান হাওলাদারের এখনো সন্ধান মেলেনি। ঘটনার প্রায় ২৫ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে চরকাজল লঞ্চঘাটের পন্টুনে টয়লেট শেষে পাশ দিয়ে আসার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান হাসান হাওলাদার। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা শুরু করে এবং রাতভর নদীতে খোঁজাখুঁজি চালায়। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হাসান ডাকুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলখালী গ্রামের বাসিন্দা। তিনি মৃত নুরু হাওলাদারের ছেলে।

ঘটনার খবর পেয়ে বুধবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়।

রাঙ্গাবালী নৌ ফাঁড়ির এসআই রতন জানান, নিখোঁজের সংবাদ পেয়ে নৌ পুলিশের একটি দল এবং পটুয়াখালী ফায়ার সার্ভিস একযোগে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নদীতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্বজনদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Link copied!