× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি 

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:২৮ এএম

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বরগুনা প্রতিনিধি 

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:২৮ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় বরগুনা শহীদ মিনারে উদযাপন করা হয়েছে।

দিবসটির প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সজল চন্দ্র শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেকসহ সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন। 

পরে জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই খোদা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন, সদর থানার ওসি মো. আ. আলীম উপস্থিত ছিলেন।

পাশাপাশি রাতের প্রথম প্রহরে বরগুনা জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, বরগুনা পৌরসভাসহ বিভিন্ন সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, পেশাজীবী ও সাংবাদিক সংগঠন, সাংস্কৃতিক সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) অংশগ্রহণ করে। তারা প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে ৫২ ভাষা আন্দোলনের শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ভাষাশহীদদের আত্মত্যাগের গুরুত্ব এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধার বার্তা দিয়েছেন। এ ছাড়া অংশগ্রহণকারী সংগঠনগুলো ভবিষ্যত প্রজন্মকে ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!