× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০১:৪৪ পিএম

দুই গ্রুপে তুমুল সংঘর্ষ, শতাধিক বোমা বিস্ফোরণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০১:৪৪ পিএম

মাদারীপুর সদর মডেল থানা। ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুর সদর মডেল থানা। ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুর সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে রাত ৯টা থেকে টানা চার ঘণ্টা এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ এলাকার স্থানীয় আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই গ্রুপ একাধিকবার সংঘর্ষে জড়ায়।

এর জেরে শনিবার রাতে দেশি অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষ জড়ায়। এ সময় উভয় পক্ষ শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। সংঘর্ষে আহত হয় দুজন।

বোমা বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. সুমন বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে সংঘর্ষ লেগেই থাকে। গতকাল রাতেও দুই গ্রুপ শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের কারণে সাধারণ মানুষ আতঙ্কে থাকে।

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা সজীব হোসেন বলেন, আমাদের এলাকা থেকে বেশ দূরেই এ ঘটনা ঘটেছে। তবুও আমরা শুধু কিছুক্ষণ পর পর অসংখ্য বোমা বিস্ফোরণের শব্দ পাই।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!