× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৪৫ পিএম

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৪৫ পিএম

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি। ছবি : রূপালী বাংলাদেশ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে সুলভ মূল্যে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন টিসিবির ৫টি ডিলারের মাধ্যমে বকশীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ৫৯০ টাকার প্যাকেজে পণ্য বিক্রয় করা হয়।

এতে ২ হাজার পরিবারকে প্রতিটি প্যাকেজে সয়াবিন তেল, খেজুর, চিনি, ছোলা ও মশুর ডাল বিতরণ করা হয়। ট্রাক সেলে বিক্রয়কালে উপজেলা প্রশাসনের তদারকি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত তদারকি কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাশার রাজু বলেন, সরকার টিসিবির পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করছে যাতে করে সুলভ মূল্যে রমজানের পণ্য পেতে পারে। তাই টিসিবি ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।

ভোক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। তবে আরও বেশি পরিবারের মাঝে টিসিবি পণ্য দেওয়া হলে আরও মানুষ উপকৃত হতো।

রূপালী বাংলাদেশ

Link copied!