বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
সভায় সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মাদ সাইফুল আবেদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পরে প্রধান অতিথি ২০২৫-২৬ অর্থবছরে এডিপির অর্থায়নে বিনামূল্যে সেলাই মেশিন, স্প্রে মেশিন, ফুটবল, স্কুল ব্যাগ, ঢেউটিন, শুকনা খাবারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন