× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:০০ এএম

ভাঙ্গুড়ায় রমজানে বেড়েছে কলার দাম

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:০০ এএম

দোকানে সাজানো রয়েছে কলা। ছবি : রূপালী বাংলাদেশ

দোকানে সাজানো রয়েছে কলা। ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন বাজারে কলার দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ইফতার ও সেহরির চাহিদা বৃদ্ধি পাওয়ায় মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি হালি কলার দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার বাজারে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতাদের অতিরিক্ত চাহিদা থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। ক্রেতারা বলছেন, কলার এমন মূল্যবৃদ্ধি তাদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ তৈরি করছে।

রমজানের ইফতারের আগে যে কলার হালি ২৫-৩০ টাকায় বিক্রি হতো, ইফতারের পর সেই হালিতে দাম বেড়ে ৪০-৪৫ টাকা হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রতি হালি কলার দাম ১০-১৫ টাকা বেড়ে যাওয়ায় অনেক ক্রেতা হিমশিম খাচ্ছেন। এ ছাড়া প্রতি পিস কলার দামও তিন থেকে পাঁচ টাকা বাড়ানো হচ্ছে এবং কলা হালি বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়।

ক্রেতাদের অভিযোগ, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দাম বৃদ্ধির এই অস্থিরতায় অনেকের ইফতারের তালিকায় কলা রাখার ইচ্ছা কমে যাচ্ছে। রমজানের চাহিদা বাড়ার সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়াচ্ছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর ও ভাঙ্গুড়া বাজারের একাধিক কলা বিক্রেতা জানিয়েছেন, তারা কলা বেশি দামে কিনেছেন, তাই বিক্রির দামও কিছুটা বেশি। তবে ইফতারের আগে হঠাৎ কলার দাম বেড়ে যাওয়ার বিষয়টি তারা অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, দাম আরও আগে থেকেই বেড়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!