× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:০৭ পিএম

চাঁদাবাজির বিরুদ্ধে এমপির কঠোর হুঁশিয়ারি

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:০৭ পিএম

সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর উদ্দীন। ছবি : রূপালী বাংলাদেশ

সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর উদ্দীন। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নছিমন, করিমন, আলমসাধু, ইজিবাইক, পাখিভ্যানসহ সব ধরনের স্থানীয় যানবাহন থেকে চাঁদা আদায় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর উদ্দীন।

রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলার একতাড়া মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, যেকোনো ধরনের বাজার সিন্ডিকেট, ভোক্তার কাছে পণ্যের দাম বৃদ্ধি, অবৈধ অর্থ আদায়, টেন্ডারবাজি, দখলদারিত্ব ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়ক ও স্ট্যান্ডে যানবাহন চালকদের কাছ থেকে নিয়মিতভাবে চাঁদা তোলার অভিযোগ ছিল। এতে পরিবহন শ্রমিক ও সাধারণ চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি যানবাহন থেকে অবৈধভাবে টাকা আদায়ের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!