× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:১৯ পিএম

কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:১৯ পিএম

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ইফতারের খাবার খোলা অবস্থায় রাখা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কালাই বাসস্ট্যান্ড এলাকার হোটেলেগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে দোকানগুলো পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে ইফতারের খাবার ঢেকে রাখা হয়নি এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টানানো হয়নি।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী ৪ ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা।

তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি ও আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

Link copied!