× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৭:৩৫ পিএম

রমজানকে ঘিরে কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৭:৩৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কক্সবাজার শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বড়বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও র‍্যাব।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বাজারঘাটা ও বড়বাজার এলাকায় বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েমের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন টেস্টিং সল্ট বিক্রির দায়ে একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসায়িক নথিপত্রে সামান্য ত্রুটি থাকার কারণে আরও কয়েকটি দোকানের মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাজারের ৫–৬টি গুরুত্বপূর্ণ দোকান পরিদর্শন করেন। এই সময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ (কাঁচা ও পাকা ভাউচার) যাচাই করা হয়। পাশাপাশি দোকানে টাঙানো মূল্যতালিকার সঙ্গে বিক্রয়মূল্যের সামঞ্জস্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজাল ও মানহীন পণ্য প্রতিরোধ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে র‍্যাবের পাশাপাশি নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার অধিদপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

Link copied!