× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নকলা (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:২৫ এএম

নকলায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:২৫ এএম

নকলায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। ছবি : রূপালী বাংলাদেশ

নকলায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুরের নকলায় জাতীয় মান নির্ধারণ ও পণ্য পরীক্ষণকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠানটির লোগো ব্যবহার এবং অনুমোদনবিহীন খাদ্যপণ্য উৎপাদন, প্যাকেটজাত, বিক্রি ও মজুদের অভিযোগে দুই বেকারি মালিককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার জালালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলায় এ দণ্ড প্রদান করেন। অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া লোগো ব্যবহার করে সেমাই উৎপাদন, প্যাকেটজাত, বিক্রি ও মজুদের দায়ে আলিফ ফুড অ্যান্ড বেকারির মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া চিপস, চানাচুর ও আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে ‘মিথিল ফুড প্রোডাক্টস’-এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় অভিযুক্ত দুই বেকারিতে মজুত খাদ্যসামগ্রী জনসম্মুখে ধ্বংস করার বিধান থাকলেও তা না করে বিপুল পরিমাণ পণ্য জব্দ করে উপজেলা ভূমি অফিসের ছাদে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনাকে ঘিরে জনমনে নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!