× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১০:৪৬ এএম

বরিশাল–ঢাকা মহাসড়কে বাস সংঘর্ষে চালক নিহত, আহত ২০

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১০:৪৬ এএম

বরিশাল–ঢাকা মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি : সংগৃহীত

বরিশাল–ঢাকা মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি : সংগৃহীত

বরিশাল–ঢাকা মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরগুনার পাথরঘাটা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) পার হওয়ার পর নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাবিবা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইসলাম পরিবহনের চালক কবির (৪০) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর দুটি বাস মহাসড়কে আটকে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে বরিশাল–ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি শামিম শেখ জানিয়েছেন, বাস দুটির চালকের অংশে সংঘর্ষ ঘটেছে। এতে একজন চালক নিহত হয়েছেন, তবে কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!