× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:২৩ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, আহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:২৩ পিএম

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।  ছবি : রূপালী বাংলাদেশ

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকা-মাওয়া সড়কে প্রাইভেটকারের ধাক্কায় দুই নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকামুখী গাংচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এতে তিনজন আহত হন। 

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!