× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:৫৩ পিএম

দেশের সমৃদ্ধি নিয়ে কাজ করছি : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:৫৩ পিএম

বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : রূপালী বাংলাদেশ

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যক্তিগতভাবে আমরা মনে করি উপদেষ্টাদের দুর্নীতির বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কীভাবে দেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে পারব, গণতান্ত্রিক প্রতিষ্ঠা করতে পারব, সেই বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি সকল দপ্তরের অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে টিম এসেছে। আমরা আশা করছি, ২০২৭ সালের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে অবহিত হয়েছি ঠাকুরগাঁওয়ে কী কী উন্নয়নমূলক কাজ চলছে এবং সামনে হবে। আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে  আলোচনা করেছি। তবে মাদক নিয়ন্ত্রণের বিষয়ে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঠাকুরগাঁও সদর হাসপাতালের উন্নয়নে আলোচনা করা হয়েছে। পৌরসভার উন্নয়নে কাজ করা হচ্ছে। কৃষির উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্ট রয়েছে। সেই প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করার জন্য কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। নারীদের উন্নয়নে কাজ করা হবে। ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, জেলা পুলিশ সুপার বেলাল হোসেনসহ অন্যান্যরা।

Link copied!