× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৬:২৫ এএম

দেশে এলো ভারতে মারা যাওয়া আ.লীগের সাবেক এমপির লাশ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৬:২৫ এএম

সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম এবং তার মরদেহ বহনকারী গাড়ি। ছবি : সংগৃহীত

সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম এবং তার মরদেহ বহনকারী গাড়ি। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে আনা হয়েছে। 

রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশ করে।

এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ভারতে চলে যান। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শেষ ছয় দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বহু অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়েছে।

মৃত্যুকালে হাসপাতালে তার স্ত্রী ও এক মেয়ে উপস্থিত ছিলেন। স্ত্রী মেডিক্যাল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে মেয়ে জাকিয়া ইসলামও সেখানে যান। মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে স্ত্রী রওশন আরা খান, মেয়ে জাকিয়া ইসলাম ও মেয়ের স্বামী মো. জামিল হাসান দেশে ফেরেন। বেনাপোল ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষে তারা মরদেহ নিয়ে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ গ্রামে তাকে দাফন করা হবে।

প্রবীণ আইনজীবী জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি ‘ভিপি জোয়াহের’ নামে পরিচিত ছিলেন। তার বাড়ি সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন বলেন, রাত ৯টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে পরিবারের সদস্যরা টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!