× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৪:২৬ পিএম

সবজিখেতের ডোবায় মিলল অচেনা যুবকের মরদেহ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৪:২৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে সবজিখেতের পাশের ছোট ডোবা থেকে মধ্যবয়সি এক অচেনা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। তবে আশপাশের কেউ ওই যুবককে চেনে না।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে করাতিরহাট বাজারের অদূরে একটি সবজিখেতের পাশে ছোট একটি ডোবায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই যুবককে পিটিয়ে হত্যা করার পর মরদেহ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের ধারণা, প্রায় ১৫ দিন ধরে অচেনা এ যুবক ওই এলাকায় ঘুরাফেরা করত। তবে কেউ তার নাম বা পরিচয় জানে না।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, ‘নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করেছে। ঘটনাটি তদন্তাধীন। কেন ও কীসের কারণে তাকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

Link copied!