× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৪:৩১ পিএম

ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৪:৩১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানের সব মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে একটি মুদি দোকান, বাকি গুলো টি-স্টল ছিল।

বুধবার (৪ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কের পাশে অবস্থিত দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে রাজিব স্টোরে আগুন দেখতে পেয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দোকানগুলোর কোনো মালামাল অক্ষত রাখা সম্ভব হয়নি। সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

পুড়ে যাওয়া রাজিব স্টোরের স্বত্বাধিকারী ব্যবসায়ী রাজিব হোসেন জানান, ‘আসন্ন রমজান উপলক্ষে দোকানে অনেক টাকার মালামাল ছিল। কিছুই রক্ষা করতে পারলাম না। অনেক টাকার ক্ষতি হয়েছে। জানি না কীভাবে আগুন লাগল। সব পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই।’ এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিজুর রহমান জানান, ‘আমরা রাত ১টার পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

Link copied!