× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৬:০৩ পিএম

মাগুরা-১ আসনের নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৬:০৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মাগুরা-১ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনোয়ার হোসেন খানকে সংবর্ধনা দিয়েছে মাগুরা শিশু ও চক্ষু হাসপাতাল।

বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এডভোকেট আহমেদ হোসেন।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় নবনির্বাচিত এমপি আলহাজ্ব মো. মনোয়ার হোসেন খান বলেন, ‘মাগুরার মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নে আমি অগ্রাধিকার প্রদান করব।’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘মাগুরা শিশু ও চক্ষু হাসপাতাল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নবনির্বাচিত সংসদ সদস্যের সহযোগিতায় এ হাসপাতালের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।’

অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত অতিথির হাতে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান।

Link copied!