× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৯:২৮ এএম

মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৯:২৮ এএম

মাদক কারবারিদের গুলিতে আহত মনোয়ারা বেগম। ছবি : সংগৃহীত

মাদক কারবারিদের গুলিতে আহত মনোয়ারা বেগম। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় এক নারীকে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গুলিবিদ্ধ নারীর নাম মনোয়ারা বেগম। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের জয়নাল হাজারীর স্ত্রী। দীর্ঘদিন ধরে তারা শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে একটি পরিত্যক্ত কারখানার দেখাশোনা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার এমসি বাজার এলাকার বেপারী পাড়ায় পরিত্যক্ত কারখানার আশপাশে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। ঘটনার দিন সন্ধ্যায়ও কয়েকজন মাদক কারবারি সেখানে বসে মাদক সেবন করছিল। এ সময় মনোয়ারা বেগম তাদের ওই স্থানে মাদক সেবন করতে নিষেধ করেন এবং সেখান থেকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মনোয়ারা বেগমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!