× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:৩২ এএম

দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:৩২ এএম

সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত। ছবি : রূপালী বাংলাদেশ

সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত। ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বেপরোয়া গতির আরেক ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এতে কিছু সময় ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। 

রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। রাজৈর থানার ওসি শেখ মো আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার (৭ মার্চ) রাতে লাকড়িবোঝাই একটি ট্রাক সারাইয়ের জন্য চাকা খুলে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে ৫টার দিকে আরেকটি বেপরোয়া গতির ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপারসহ ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার (চালকের ছেলে) ইসমাইল হোসেন (১৮) ঘটনাস্থলের মারা যান। এ ঘটনায় চালক রাসেল হোসেন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষের ঘটনায় অপর ট্রাকের চালক মো. সোহেল কবির (৩৭) আহত হয়েছেন।

নিহত ইসমাইল হোসেন নোয়াখালী জেলার চর জব্বার থানার সুর্বণচর এলাকার বাসিন্দা।

রূপালী বাংলাদেশ

Link copied!