× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০২:৫৮ পিএম

ভাঙ্গুড়ায় পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০২:৫৮ পিএম

ভাঙ্গুড়া থানা। ছবি : রূপালী বাংলাদেশ

ভাঙ্গুড়া থানা। ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (৮ মার্চ) সকালে ভাঙ্গুড়া উপজেলা সদরের মৌহাট গ্রামে ১৩ মাস বয়সি শিশু তালহা বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির আঙিনায় রাখা পানি ভর্তি চাড়ির (পানি রাখার পাত্র) মধ্যে পড়ে যায়।

স্বজনরা তালহাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে চাড়ির মধ্যে থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু তালহা মৌহাট গ্রামের রাসেল রানার ছেলে। এদিকে একই দিন সকালে ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে বড়াল ব্রিজ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। সে সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিচে ছিটকে পড়ে ঘটনাস্থনেই মারা যান।

ভাঙ্গুড়া থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর ট্রেনের ধাকায় অজ্ঞাত ব্যক্তি নিহতের বিষয়ে ওসি বলেন, মরদেহ সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতায় রয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!