× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৯:০২ পিএম

এবার ছিনতাইয়ের শিকার ভিক্ষুক

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৯:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় এক বৃদ্ধা ভিক্ষুকের কানের দুল ও নাকের নোলক ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় তার কানের লতি ছিঁড়ে যায়।

সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাথরঘাটার কেএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার হওয়া ভিক্ষুক হলেন রাবেয়া বেগম উপজেলার কাটাখাল এলাকায় একটি গুচ্ছগ্রামে (সরকারি আবাসন) বসবাস করেন।

খোঁজ নিয়ে জানা যায়, বৃদ্ধা রাবেয়া বেগম পাথরঘাটা পৌর শহরে ভিক্ষা করে জীবনযাপন করেন। আজ সকালে তিনি পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয় এলাকায় ভিক্ষা করার সময় ছিনতাইকারীরা তার নাকের নোলক এবং কানের দুল ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের থাবায় তার কানের লতি ছিঁড়ে যায়। পরে ওই ভিক্ষুক পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিন সোহেলকে বিষয়টি জানান। পরে তিনি ওই ভিক্ষুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। ঘটনাটি তিনি পাথরঘাটা থানা-পুলিশকে জানান। ছিনতাইকারীদের চিহ্নিত করতে পাথরঘাটার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।

পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিন সোহেল বলেন, ‘রাবেয়া নামের এক বয়স্ক ভিক্ষুক রক্তাক্ত অবস্থায় আমার কাছে এসে তার নাকের নোলক ও কানের দুল ছিনতাইয়ের ঘটনা জানান। পরে আমি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ঘটনাটি আমি থানা-পুলিশকেও জানিয়েছি।’

রাবেয়া বেগম বলেন, ‘হঠাৎ করে কয়েকজন লোক এসে আমার নাকের নোলক ও কানের দুল টান দিয়ে নিয়ে যায়। এতে আমার কান ছিঁড়ে গেছে। আমি আপনাদের কাছে আমার কানের দুল ও নাকের নোলক ফেরত চাই। আপনারা ব্যবস্থা করে দিন।’

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মাংচেনলা বলেন, ‘ঘটনাটি এক সাংবাদিকের মাধ্যমে শুনেছি। ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যাচাই করে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশা করি, খুব দ্রুতই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

Link copied!