× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০২:০৯ পিএম

বকেয়া বেতনের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০২:০৯ পিএম

ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ। ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছেন।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় অবস্থিত ভূইয়া ফেব্রিকস নামের একটি কারখানার শ্রমিকরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

স্থানীয় সূত্র ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারাবো পৌরসভার খাদুন এলাকার ভূইয়া ফেব্রিকস পোশাক কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিয়ে মালিকপক্ষ বারবার সময়ক্ষেপণ করছিল বলে অভিযোগ শ্রমিকদের।

বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন, তাদের বকেয়া বেতন ও ঈদ বোনাস আগামী ১৮ মার্চ পরিশোধ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কারখানার সামনে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।



পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে পুনরায় কাজে যোগ দেন। এর পর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ জানান, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ায় শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কাজে ফিরে গেছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!