ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাঁচবিবিতে বিএনপির দোয়া ও ইফতার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৭:৪৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জয়পুরহাটের পাঁচবিবিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে টেক্সটাইল মাঠে উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, জেলা আইনজীবি সমিতির সভাপতি শাহানুর রহমান শাহিন এবং জিপি আব্দুস ছালাম।

উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, রেজাউল করিম, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব এসএম নাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আর আই রকি এবং সদস্য সচিব হাসানুর রশিদ রাব্বীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।