জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাঁচবিবি রেললাইনের পাশের বস্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালানো হয় এবং মাদক সংক্রান্ত কার্যক্রম বন্ধে সবাইকে সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগকে স্থানীয়রা মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ সমাজ থেকে মাদক নির্মূল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং জানান, এমন অভিযান অব্যাহত থাকবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন