× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:৪৪ এএম

সহায়তা চেয়ে আশ্রয়, শিশু নিয়ে উধাও তরুণী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:৪৪ এএম

শিশু নিঝুম।  ছবি : সংগৃহীত

শিশু নিঝুম। ছবি : সংগৃহীত

নাটোরের লালপুরে নিঝুম নামের এক মাস বয়সি কন্যাশিশুকে চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত তরুণী। মানবিকতার সুযোগ নিয়ে বাড়িতে আশ্রয় চাওয়া ওই তরুণী সুযোগ বুঝে কন্যাশিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার নবীননগর এলাকায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া নবজাতক শিশুটি নবীননগর গ্রামের অটোভ্যানচালক লালন উদ্দিন লালুর কন্যাসন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে লালুর স্ত্রী বিজলি, তার মা ফরিদা বেগম ও ভাবি রেহেনা বেগমকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় ১৮ থেকে ২০ বছর বয়সি এক অজ্ঞাত তরুণী তাদের পিছু নেয়। পরে সে নিজেকে বিপদগ্রস্ত দাবি করে তাদের কাছে সহায়তা চায়।

মানবিক কারণে বিজলি ও তার পরিবারের সদস্যরা ওই তরুণীকে সঙ্গে নিয়ে নবীননগর গ্রামে বিজলির বাবার বাড়িতে আশ্রয় দেন। বিকেলে আসরের নামাজের পর ওই তরুণী শিশুটিকে মায়ের কাছ থেকে নিয়ে পালিয়ে যায়।

মেয়েটিকে দেখতে না পেয়ে বিষয়টি লালপুর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এ ঘটনায় শিশুটির মা বিজলি বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা করেন।

লালপুর থানার ওসি মো. মজিবর রহমান বলেন, শিশু চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!