× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০২:৪৩ পিএম

বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০২:৪৩ পিএম

ভিজিএফের চাল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে কার্ডধারীরা। ছবি : রূপালী বাংলাদেশ

ভিজিএফের চাল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে কার্ডধারীরা। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোল পৌরসভায় ভিজিএফের কার্ডধারীদের চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। নির্ধারিত ১০ কেজি চালের প্যাকেট ওজন করে ৯ কেজি ৫০০ গ্রাম চাল পাওয়া যায়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন কার্ডধারীরা।

সোমবার (১৬ মার্চ) দুপুরে ভিজিএফের চাল বিতরণের সময় কয়েকজন কার্ডধারী প্যাকেটের চাল ওজন করলে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পাওয়া যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এদিকে চাল কম দেওয়ার ঘটনায় উপস্থিত সুবিধাভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এবারের ভিজিএফ কর্মসূচির আওতায় বেনাপোল পৌরসভায় মোট ৪ হাজার ৬২৫ জনকে কার্ড বিতরণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বেনাপোলের ভবারবেড় গ্রামের কার্ডধারী রবিউল ইসলাম জানান, সরকার দরিদ্র মানুষের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দিলেও তাদের কম দেওয়া হচ্ছে। এতে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং সঠিক পরিমাণ চাল দেওয়ার দাবি জানান। পরে সংবাদকর্মীদের উপস্থিতিতে কম দেওয়া ব্যক্তিদের চাল ফেরত দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, প্রকৃত গরিব অনেক মানুষ ভিজিএফের কার্ড পায়নি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কিছু মানুষকে পৌর ভবনে গিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে।

এদের মধ্যে এক ভ্যানচালকের স্ত্রী রহিমা বেগম জানান, তার স্বামী অসুস্থ, সংসারে অভাব। ভেবেছিলাম ঈদের আগে সরকারের দেওয়া চাল পাব। কিন্তু কপালে জোটেনি। অথচ বড় লোকদের চালের কার্ড দিয়েছেন রাজনৈতিক নেতারা।

বেনাপোল পৌর সচিব সাইফুল ইসলাম জানান, কিছু চাল কম যাচ্ছে। তবে অবশিষ্ট থাকলে সেটা আবার গরিব মানুষের মধ্যে দেওয়া হবে। 

কার্ডধারীদের মধ্যে রয়েছেন বন্দর শ্রমিক, পৌরসভার পরিচ্ছন্নকর্মী ও সাধারণ নাগরিক। তবে কিছু মানুষ চাল কম পাওয়ার অভিযোগ করেছেন। তাদের পুনরায় সঠিক নিয়মে চাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাগদুম জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!