× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৮:৩১ পিএম

গাছা খালের প্রাণ ফেরাতে ৮৪৫ লাখ টাকার প্রকল্প গ্রহণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৮:৩১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং নগরবাসীর জন্য একটি দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র গড়ে তুলতে শুরু হয়েছে ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ। প্রায় ৮৪৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

সোমবার (১৬ মার্চ) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের নিমতলী বালুর মাঠ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গাছা খালের পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ গাছা খালের প্রাণ ফিরিয়ে আনতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে খালের প্রায় ৫ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে এবং সাড়ে ৯ কিলোমিটার এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণ করা হবে। পাশাপাশি খালটি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে খালের দুই পাড়ে আধুনিক ওয়াকওয়ে, বসার বেঞ্চ নির্মাণ এবং ব্যাপক বনায়নের পরিকল্পনাও রয়েছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে নগরবাসীর জন্য এটি হয়ে উঠবে একটি আকর্ষণীয় বিনোদনস্থল।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ১৮০ দিনের মধ্যে সারা দেশে এক হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। পরিবেশ সুরক্ষায় প্রতিটি খালপাড়ে তালগাছ রোপণ করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নে সরকার দ্রুত বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে নিচ্ছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করতে সরকার প্রায় ১০ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা হাতে নিয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!