× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:০৮ পিএম

ঝড়ে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা, শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:০৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর লিয়াকত উলূম আলীম মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার রাতে ঝড়ে মাদ্রাসাটির হাফ-বিল্ডিং ভবনের তিনটি শ্রেণিকক্ষের টিনের ছাউনি উড়ে গেছে। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম জানান, ঝড়ের সময় প্রবল বাতাসে মাদ্রাসার ওপরের অংশের টিন ও ছাউনি ছিটকে পড়ে আশপাশে ছড়িয়ে যায়। ফলে তিনটি শ্রেণিকক্ষ সম্পূর্ণরূপে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। সৌভাগ্যবশত ঘটনাটি রাতে হওয়ায় কোনো শিক্ষার্থী বা শিক্ষক হতাহতের মুখে পড়েননি।

তবে ভবনের ক্ষতির কারণে শিক্ষার্থীদের পাঠদান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্রুত সংস্কার না হলে শতাধিক শিক্ষার্থীর নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় স্বেচ্ছাসেবক দলনেতা মঞ্জুরুল হক মঞ্জু বলেন, মাদ্রাসায় ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বেশি। আগে থেকেই পর্যাপ্ত ভবনের সংকট ছিল। এখন ঝড়ে তিনটি ক্লাসরুমের ছাউনি উড়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হবে। আমরা দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দিন জানান, আমাদের মাদ্রাসার নিজস্ব কোনো তহবিল নেই। হঠাৎ এই দুর্যোগে ভবনের বড় ধরনের ক্ষতি হয়েছে। দ্রুত সংস্কার না হলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হবে। আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইনের কাছে আবেদন জানিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা বলেন, আমি বিষয়টি শুনেছি। ক্ষয়ক্ষতির ছবি ও লিখিত আবেদন দিতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!