× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৭:০৫ পিএম

আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৭:০৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুমি আক্তার (২৮) ও তার দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিহা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক, দেয়াং বাজার সরকারি আশ্রয় প্রকল্পের একটি গুচ্ছগ্রামের বসতবাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করলে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সুমির স্বামী মোহাম্মদ মিজান (২৫)। তাদের গ্রামের বাড়ি কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায়।

নিহতের বড় বোন বেবি আক্তার অভিযোগ করেন, ‘আমার বোন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করা হচ্ছিল।’

গুয়াপঞ্চক ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইদ্রিস জানান, ‘নিহতের স্বামী আমাকে জানিয়েছিলেন যে তার স্ত্রী ও মেয়ে আত্মহত্যা করেছে। আমি ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দিই। পরে পুলিশ আসে।’

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্তাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত করা যাবে।’

Link copied!