× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১১:১৪ এএম

ইউএনওকে যাত্রী ভেবে বাড়তি ভাড়া দাবি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১১:১৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ মানিকগঞ্জের দৌলতদিয়া ঘাটে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান চালিয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস। 

গতকাল বুধবার (১৮ মার্চ) দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ইউএনও সাথী দাস সাধারণ যাত্রীর বেশে মাহেন্দ্র (অটোরিকশা) স্ট্যান্ডে যান। তাকে সাধারণ যাত্রী মনে করে দুজন চালক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা যায়, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য ও অতিরিক্ত ভাড়া দাবির দায়ে ওই দুই চালককে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

একই সময়ে বাসস্ট্যান্ড ও ঘাট এলাকার সাধারণ যাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে সংশ্লিষ্ট যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন ইউএনও।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস সাংবাদিকদের জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় বরদাস্ত করা হবে না। যাত্রীদের সুবিধার্থে এবং ফেরিঘাট এলাকায় বিশৃঙ্খলা রোধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আগামীতেও অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!