× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৭:৪৮ পিএম

ভিজিএফ কার্ড থাকলেও মিলছে না চাল

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৭:৪৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্ড হাতে নিয়েও নির্ধারিত সময়ে চাল না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন অনেক অসহায় পরিবার, যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে দরিদ্র ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু করে ইউনিয়ন পরিষদ। কিন্তু সোমবার (১৬ মার্চ) নির্ধারিত দিনে চাল নিতে এসে বেশ কয়েকজন কার্ডধারী জানতে পারেন, চাল আগেই শেষ হয়ে গেছে।

ভুক্তভোগী জলিল, আলতাফ ও আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি কার্ড হাতে নিয়েই আমরা নির্ধারিত সময়মতো চাল নিতে এসেছি। কিন্তু আমাদের বলা হয়েছে, চাল নেই। তাহলে আমাদের জন্য বরাদ্দ চাল গেল কোথায়?

তাদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই চাল শেষ হয়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক। এতে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন বলেও দাবি করেন তারা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশিদুল ইসলাম ফকির দীলিপের বিরুদ্ধে এর আগেও ১০ কেজির পরিবর্তে সাড়ে ৮ কেজি চাল বিতরণসহ নানা অনিয়মের অভিযোগ উঠলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান রাশিদুল ইসলাম ফকির দীলিপ বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যারা অভিযোগ করেছেন, তারা কেউ নিকরাইল ইউনিয়নের ভোটার নন, তারা অলোয়া ইউনিয়নের ভোটার।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!