× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৫:০৪ পিএম

অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৫:০৪ পিএম

শুক্রবার দুপুরে আদমদীঘির সান্তাহারে অতিরিক্ত দামে মাংস বিক্রি করার ২২হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।

শুক্রবার দুপুরে আদমদীঘির সান্তাহারে অতিরিক্ত দামে মাংস বিক্রি করার ২২হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।

বগুড়ার আদমদীঘিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে ছয় ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার সকাল থেকেই কিছু মাংস ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ ক্রেতারা প্রতিবাদ জানান। বিষয়টি জানতে পেয়ে সান্তাহার নতুন বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

অভিযানে অতিরিক্ত দামে মাংস বিক্রির দায়ে ফলজু মাংস বিতান, রুস্তম গোস্ত ঘর, বাচ্চু গোস্ত ঘর ও মানিক গোস্ত ঘর দোকান মালিকদের ২০ হাজার টাকা এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে বুলবুল গোস্ত ঘর ও ডাবলু গোস্ত ঘর মালিকদের আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!