× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৫:০৩ পিএম

দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে লাখো মুসল্লি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৫:০৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভ্রাতৃত্ববোধ ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই বিশাল জামাতে লাখো মুসল্লির ঢল নামে, যা এক অনন্য দৃশ্যের সৃষ্টি করে।

প্রায় ২৩ একর আয়তনের এই বিশাল ঈদগাহ মাঠে শুধু দিনাজপুর জেলা নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। সকাল থেকেই দলে দলে মানুষ ঈদগাহের দিকে আসতে থাকেন, ফলে পুরো এলাকা যেন এক মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী। তাঁর খুতবা ও দোয়ায় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

ঈদের এই বৃহৎ জামাতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ১৯টি প্রবেশপথ দিয়ে সকাল ৭টা থেকেই মুসল্লিদের প্রবেশ শুরু হয়, যাতে কোনো ধরনের ভিড় বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার আওতায় পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার বাহিনীসহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

জামাতে উপস্থিত হয়ে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, এই বিশাল ঈদের জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা অংশ নিয়েছেন। সবার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি এবং শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন হয়েছে।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। লাখো মানুষের একসঙ্গে কাতারে দাঁড়িয়ে ইবাদতের এই দৃশ্য ছিল হৃদয়স্পর্শী ও অনন্য, যা ঈদের প্রকৃত আনন্দ ও ঐক্যের বার্তা বহন করে।

রূপালী বাংলাদেশ

Link copied!