× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১১:৩৪ পিএম

যাদুকাটা নদীতে নৌকা ডুবে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১১:৩৪ পিএম

ছবিঃ রূপালি বাংলাদেশ

ছবিঃ রূপালি বাংলাদেশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে যাত্রীবাহী খেয়া নৌকা ডুবে সুফিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার লাউড়েরগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিহত সুফিয়া উপজেলার লাউড়েরগড় গ্রামের ছতু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যাদুকাটা নদী পার হওয়ার সময় যাত্রীবাহী একটি খেয়া নৌকা মাঝনদীতে ডুবে যায়। এ সময় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সুফিয়া পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নৌকায় থাকা আরও কয়েকজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!