পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃন্তিকা প্রমী (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (২২ মার্চ) বিকেলে মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বন্দর হাসপাতালের পেছনের রোডে ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
বৃন্তিকা প্রমী উপজেলার শাখারীকাঠি গ্রামের শিক্ষক দম্পতি বিপুল কৃষ্ণ হাওলাদার ও কেয়া রায়ের মেয়ে। নিহত প্রমী স্থানীয় কে এম লতিফ ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বাবা-মা সকালে মেয়েকে বাসায় রেখে তুষখালী ইউনিয়নে একটি অনুষ্ঠানে যান। ফিরে এসে তারা দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করার পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে প্রমীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারন জানা যায়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন