× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১২:৩৭ পিএম

ভারত থেকে ফেরার পথে বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১২:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারত থেকে পাসপোর্ট যোগে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মফিজুর রহমান (৭২) ধান্যখোলা গ্রামের আনোয়ার হোসেন বিশ্বাসের ছেলে। তিনি বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, মফিজুর রহমানের নাম ইমিগ্রেশনের 'স্টপলিস্ট'-এ অন্তর্ভুক্ত ছিল না। তিনি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন এবং আজ বৈধ পাসপোর্টেই দেশে ফিরেছেন।

আটকের কারণ প্রসঙ্গে ওসি আশরাফ হোসেন বলেন, গত ৩ ফেব্রুয়ারি বেনাপোল পোর্ট থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির অধীনে তার বিরুদ্ধে একটি গুরুতর ফৌজদারি মামলা (মামলা নং-৪) দায়ের করা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে আটক করা হয়।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৪ মে রাতে ঝিকরগাছা উপজেলার পারবাজার এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে মফিজুর রহমানসহ আওয়ামী লীগ ও যুবলীগের সাতজন নেতাকে গ্রেপ্তার করেছিল ঝিকরগাছা থানা পুলিশ। ওই মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!