× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:৩০ এএম

লক্ষ্মীপুরে দু’গ্রুপের মধ্যে গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:৩০ এএম

আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহিম (৫৫) নামে এক পথচারী গুলিবিদ্ধ ও সাইফুল ইসলাম মানিক (১৯) নামে একজনকে পিটিয়ে আহত করা হয়। 

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়নে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ আব্দুর রহিম শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে এবং তিনি গাছ ব্যবসায়ী ছিলেন। আহত মানিক সদর উপজলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার (২৩ মার্চ) ঝামেলা হয়। এর জের ধরেই মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেওপাড়া গ্রামের নেতৃত্বে রাকিব পাটওয়ারী ও শেখপুর গ্রামে মিতুল নামে একজন নেতৃত্ব দেন। রাকিবের লোকজন অস্ত্রধারী ছিল। তিনি হত্যা ও অস্ত্র মামলার আসামি বলে জানা গেছে। 

ঘটনার সময় আব্দুর রহিম নামে এক পথচারীর বাম পায়ে গুলিবিদ্ধ হয় এবং মানিককে এলোপাতাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক সালাম সৌরভ বলেন, আব্দুর রহিমের বাম পায়ে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হবে। 

চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, গোলাগুলির খবর পেয়েছি। আমি ছুটিতে থাকায় বিস্তারিত জানা নেই।

রূপালী বাংলাদেশ

Link copied!