× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০১:৪৪ পিএম

লক্ষ্মীপুরে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৮

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০১:৪৪ পিএম

গ্রেপ্তার আসামিরা। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার আসামিরা। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় জড়িত ৮ জনকে আটক করা হয়ছে। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আটকদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনার সময় গুলিবিদ্ধ আব্দুর রহিম ঢাকায় চিকিৎসাধীন। তিনি এলে মামলা হবে। 

এর আগে বুধবার (২৫ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে তাদের বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- দিদারুল ইসলাম মেহেরাজ, আব্দুর রহমান আকাশ, সাজ্জাদ হোসেন রিফাত, আয়ান হোসেন মিলন, আরিফ হোসেন, হৃদয় হোসেন, মো. সাকিব ও মেহেরাজ হোসেন ইমন। তারা দেওপাড়া, লতিফপুর, পশ্চিম লতিফপুর ও পাঁচপাড়া এলাকার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার (২৩ মার্চ) ঝামেলা হয়। এর জের ধরেই মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেওপাড়া গ্রামের নেতৃত্বে রাকিব পাটওয়ারী ও শেখপুর গ্রামে মিতুল নামে একজন নেতৃত্ব দেয়। রাকিবের লোকজন অস্ত্রধারী ছিল। তিনি হত্যা ও অস্ত্র মামলার আসামি বলে জানা গেছে। 

ঘটনার সময় আব্দুর রহিম (৫০) নামে এক পথচারীর বাম পায়ে গুলিবিদ্ধ হয় এবং মানিককে এলোপাতাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। গুলিবিদ্ধ আব্দুর রহিম শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে ও পেশায় গাছ ব্যবসায়ী। আহত মানিক সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

রূপালী বাংলাদেশ

Link copied!