মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) কালীগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ র্যালিতে অংশগ্রহণ করেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমির হাজী আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রুল হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান খান, পৌর জামায়াতের আমির মাওলানা আমিমুল এহসান, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল বাছেদ মোল্লা প্রমুখ।
র্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো. খায়রুল হাসান বলেন, ‘মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ও চব্বিশের জুলাই বিপ্লব একই সূত্রে গাঁথা। স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ লাভ করতে পারেনি। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার হলেই স্বাধীনতার সুফল আসতে পারে। ভোট ও ভাতের অধিকার এবং মতপ্রকাশের পরিপূর্ণ স্বাধীনতা এখনো আমরা অর্জন করতে পারিনি। শোষিত, অধিকারবঞ্চিত মানুষের কান্না এখনো থামেনি। জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়ার মাধ্যমে বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতীয় ঐক্য এখন সময়ের দাবি।’


-20260326152757.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন