× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৬:২২ পিএম

বাড়িতে ঢুকে শিক্ষার্থী আমির হামজাকে গুলি করে হত্যা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৬:২২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর এলাকায় বাড়িতে ঢুকে আমির হামজা মুন্সী (২৫) নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি রুহুল আমিন মুন্সীর ছেলে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একদল দুষ্কৃতিকারী বাড়িতে ঢুকে আমির হামজা মুন্সীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহতের চাচা বাচ্চু মুন্সী জানান, গুলির শব্দ শুনে বের হয়ে তিনি দেখতে পান, প্রায় ৬ জন ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে। হামজা খুলনা সরকারি সুন্দরবন কলেজের শিক্ষার্থী ছিল এবং খুলনার কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

নিহতের পিতা রুহুল আমিন বলেন, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ করে আমাদের বাড়িতে ঢুকে আমার ছেলেকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আমার ছেলে মারা যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!