× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১২:১০ পিএম

ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১২:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতারণার মাধ্যমে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকার একটি প্লট থেকে ঘোড়াগুলো উদ্ধার করা হয়।

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ জানান, পূর্বাচল ১০ নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকার একটি প্লটে ২০টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে আসে একদল অসাধু ব্যবসায়ী। এর মধ্যে তারা ৯টি ঘোড়া জবাই করে ফেলে।

তিনি আরও জানান, শুক্রবার ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। তাদের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘোড়াগুলো রেখে পালিয়ে যায়। এ সময় ১১টি জীবিত এবং ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।

হারুন অর রশিদ বলেন, পূর্বাচল উপশহরের নির্জন স্থানে রাতের আঁধারে ঘোড়া এনে জবাই করে গরুর মাংস বলে কম দামে উপজেলার বিভিন্ন দোকানে বিক্রি করা হতো। ফলে সাধারণ মানুষ তা গরুর মাংস মনে করে কিনে খাচ্ছিলেন।

তিনি আরও জানান, এ ধরনের অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Link copied!