× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০২:১৮ পিএম

নিজ এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০২:১৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলার মহাদেবপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার আসামি সিরাজ শেখ ওরফে এমদাদের ছেলে মো. আনোয়ার হোসেন ওরফে আনু (৩৪)। তিনি উপজেলার মহাদেবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮ মে হেরোইনসহ আনোয়ার হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে মামলার বিচার শেষে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানা পুলিশের একটি দল এসআই সুমন চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালায়। অভিযান শেষে নিজ গ্রাম মহাদেবপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে শিবালয় থানার ওসি মো. মনির হোসেন জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!